নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০৭ এপ্রিল) কিশোরগঞ্জ মডেল থানাধীন তারাপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল তারাপাশা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযানটির নেতৃত্বে ছিলেন ডিবি পুলিশের এসআই (নি.) মামুন মিয়া। অভিযানে তার সাথে গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ও ফোর্স অংশগ্রহণ করে।
​অভিযান চলাকালীন সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে ০২ কেজি ৫০০ গ্রাম (আড়াই কেজি) গাঁজা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
​পুলিশি পদক্ষেপ: গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
​কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে জেলা পুলিশের এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০