সিকদার সোহেল, পটুয়াখালী
১২ এপ্রিল ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গলাচিপার আমখোলায় মাদক বাণিজ্য বেড়ে উদ্বেগ, কিশোররা ঝুঁকিতে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের রামদুলা গ্রাম ও দক্ষিণ বাদুরা ভাসমান ব্রিজ সংলগ্ন এলাকায় উদ্বেগজনক হারে মাদক বাণিজ্য বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।

অভিযোগ রয়েছে, এসব মাদক সহজেই উঠতি বয়সের কিশোর-তরুণদের হাতে পৌঁছে যাচ্ছে। এতে করে এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে এবং সামাজিক অবক্ষয় দেখা দিচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই ভাসমান ব্রিজ এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়, যা মাদক লেনদেনের ইঙ্গিত দেয়।

এলাকাবাসীর দাবি, বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে একাধিকবার আনা হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এলাকায় পুলিশি টহল জোরদার এবং মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০