বার্তা বিভাগ
২৮ মার্চ ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানের পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়।

তিনি জানান, আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক পুলিশ বাহিনীর জন্য পুনর্বহাল করার বিষয়ে সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা পরিবর্তনের মধ্যে নতুন ব্যাচের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়ছে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সরকার বিশ্বাস করে, পুলিশ জনগণের অকৃত্রিম বন্ধু, কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়।

তিনি পুলিশ বাহিনীর অতীত ক্ষতিগ্রস্ত অবস্থার কথা স্মরণ করিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশও অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ধীরে ধীরে পুলিশ আজকের অবস্থায় পৌঁছেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন, যার মধ্যে ৭২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপিসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০