‎বন্দর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুছাপুরে রুবেল বেপারীর উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালীর মুছাপুর ইউনিয়নে প্রায় ৩০০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশেরগাঁও এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী রুবেল বেপারী।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, প্যাকেট দুধ, চিনি এবং সয়াবিন তেল।

এ সময় মুছাপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার হোসেন, আশরাফ দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল-মামুন, মো. মামুন, মো. আসলাম হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক। এতে করে ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে।

এ বিষয়ে মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার প্রার্থী রুবেল বেপারী বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই প্রতি বছর ঈদকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে—এটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন, যাতে ভবিষ্যতেও মানুষের সেবা করার সুযোগ পান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০