রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
১৬ মার্চ ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত অবস্থায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গায় সরকারি চাল নিয়ে ‘চালবাজি’ রুখতে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬:২০ মিনিট থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা বাজারের একটি পুরাতন গুদামের পেছনে জঙ্গল এলাকায় এই অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৯২ বস্তা সিলগালা (ইন্টেক) এবং ৩ বস্তা খোলা চালসহ মোট ৯৫ বস্তা চাল উদ্ধার করা হয়।
প্রশাসনের বক্তব্য ও ব্যবস্থা
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত চালের বস্তা দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র ১৫ টাকা কেজি দরের চাল। দরিদ্রদের জন্য বরাদ্দকৃত এই চাল পাচারের উদ্দেশ্যে সেখানে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার অভিযানে তাৎক্ষণিকভাবে কোনো মালিক খুঁজে না পাওয়ায় নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, চালের প্রকৃত মালিক ও দোষীদের শনাক্ত করতে কাজিপুর থানাকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্য গুদামের ওসি এলএসডি জনাব ওলিউর রহমানের জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এই চাল উন্মুক্ত নিলামে বিক্রয় করা হবে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। দরিদ্রের হক নিয়ে এ ধরনের জালিয়াতি বন্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০