সিরাজগঞ্জ শহরের ফজলুল হক রোডস্থ গোশালায় অবস্থিত সিটি কেয়ার হাসপাতালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহানগাছা তালীমুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি আলামিন সিরাজী।
সিটি কেয়ার হাসপাতালের চেয়ারম্যান এস এম আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
খ.ম. রকিবুল হাসান রতন, সহ-সভাপতি, জেলা বিএনপি।
হেলাল আহমেদ, বিশিষ্ট সাংবাদিক।
মোঃ আলাউদ্দিন, শহর সমাজসেবা অফিসার।
মমিন বাবু, বিশিষ্ট নাট্য অভিনেতা।
হাফেজ মোঃ আলমগীর হোসেন, উল্লাপাড়া পঞ্চক্রোশী জামে মসজিদ।
মোঃ গোলজার হোসেন, সভাপতি, নাট্য ফেডারেশন।
স. ম আলাউদ্দিন, নাট্য ব্যাক্তিত্ব। মাহবুব-এ-খোদা টুটুল, সভাপতি, প্রসূন থিয়েটার। দিলীপ গৌড়, সভাপতি – নাট্য নিকেতন, সিরাজগঞ্জ।
রাকিবুল ইসলাম রাকিব, প্রধান পরিচালক, থিয়েটার মঞ্চ সিরাজগঞ্জ।
সূর্যবারী, বিশিষ্ট সংগীত শিল্পী। এস এম ইব্রাহীম হোসেন, সংগীতশিল্পী ও নাট্যাভিনেতা, উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শিব্বির জামান, পরিচালক দীপক কুমার সাহা, সন্দীপ তালুকদার, কে এম নাজমুল ইসলাম, জুনায়েদ আহমেদ, মোঃ শহীদুল ইসলাম এবং স্বর্না ঘোষ। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এই ইফতার মাহফিলে অংশ নেন।
মন্তব্য করুন