বার্তা বিভাগ
১৩ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: নারীসহ আহত ২ থানায় মামলা

ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ২ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আয়েশা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে মোঃ শের আলী হাওলাদারের স্ত্রী আয়েশা বেগম ও তার সন্তানকে মারধর ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা হলেন—মোঃ সিদ্দিক হাওলাদার (৬৫), মোঃ ধের আলী হাওলাদার (৪৫), মোঃ নুর আলী হাওলাদার (৩৫) ও চাতকি বেগম। তারা সবাই দোপপাশা গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের বাড়িতে অনুপ্রবেশ করে হামলা চালায়। এ সময় আয়েশা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয় এবং স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

তবে সরেজমিনে এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন এবং তারা বর্তমানে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি রিপন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে বিস্তারিত অবগত নন। তবে এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্য৮বস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০