বার্তা বিভাগ
১৩ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেল বাজারে অস্থিরতা : যে ‘শর্তে’ রুশ তেল কেনার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হওয়ার সময় মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে, সাগরে আটকে থাকা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার জন্য ওয়াশিংটন ৩০ দিনের বিশেষ লাইসেন্স প্রদান করেছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানান, এই লাইসেন্সের আওতায় ১২ মার্চের আগে জাহাজে বোঝাই করা রুশ তেল ১১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কেনা যাবে। তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার সরকার বড় ধরনের কোনো আর্থিক সুবিধা পাবেনা।”

এর আগে মার্কিন জ্বালানি বিভাগ আন্তর্জাতিক তেলের বাজারে স্থিতিশীলতা আনার জন্য ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ৩২ দেশের দেওয়া প্রতিশ্রুতির অংশ।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে চলাচল স্থবির হওয়ায় এবং ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল পাল্টা হামলার কারণে তেলের দাম চার বছরের সর্বোচ্চ ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রশাসন এই অস্থির পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার আটকা তেলের জন্য সীমিত সময়ের জন্য ছাড় দিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নির্দেশ দিয়েছেন, পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে মার্কিন নৌবাহিনী প্রস্তুত থাকবে। তেলের বাজার স্থিতিশীল রাখা এবং আঞ্চলিক ঝুঁকি কমানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০