কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
১২ মার্চ ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেমরায় র‌্যাবের অভিযানে ওয়ান শ্যুটার গান ও বিপুল মাদকসহ ২ গ্রেফতার

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি দেশীয় ওয়ান শ্যুটার বন্দুকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে Rapid Action Battalion এর র‍্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকায় একটি চারতলা ভবনের চতুর্থ তলার বাসায় মাদক কেনাবেচার খবর পায় র‌্যাব। এরপর অভিযান চালাতে গেলে লাল রঙের একটি শপিং ব্যাগ হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১ পুরিয়া ও ২৭৮ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফাহিম হোসেন, বয়স ২৯। তিনি ডেমরার সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে একই দিনে বিকেলে সারুলিয়ার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় র‌্যাবের টহল গাড়ি দেখে পালানোর চেষ্টা করেন আরেক ব্যক্তি। সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশীয় একনলা ওয়ান শ্যুটার বন্দুক এবং ১২ বোরের দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির নাম হাসিবুল হাসান শান্ত, বয়স ২৬।

অন্যদিকে র‌্যাব-১০ এর আরেকটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ মামুন মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে ছিনতাইয়ের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০