দিদারুল হৃদয়, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড়পিলাক কেন্দ্রীয় সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বড়পিলাক কেন্দ্রীয় সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়পিলাক কেন্দ্রীয় সমাজ পরিচালনা কমিটির সভাপতি খায়রুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক (খাগড়াছড়ি জেলা) বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমন্বয়ক, গুইমারা উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি মো. ইউচুপ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের সভাপতি মোকলেছুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এম দুলাল আহাম্মদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহজাহান মীর, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, বড়পিলাক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তরব আলী, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলামসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাস আমাদের আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ধনী-গরিব ভেদাভেদ ভুলে একসাথে ইফতার করা সমাজে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে।
বক্তারা আরও বলেন, সমাজ পরিচালনা কমিটি এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রমজানের শিক্ষা ধারণ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
পরিশেষে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়াসহ দেশ, জাতি ও সমাজের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০