​কুবি প্রতিনিধি
৩ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুবিতে সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

ইফতার আয়োজন নিয়ে কমিউনিকেশন ক্লাবের ভিপি ইমরান হোসেন বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ আমাদের বিভাগের কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে বলে আমি মনে করছি । শিক্ষকবৃন্দের অনুপ্রেরণা ও সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সেইসাথে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা রাখছি।’

​সহকারী অধ্যাপক বেলাল হোসাইন বলেন, ‘ আমি
শিক্ষা ছুটির চার বছর পর বিভাগের এমন একটা আয়োজনে সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক করেছে। এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বৃদ্ধি করে।’

বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, ​’বিভাগের সবাইকে একসাথে নিয়ে ইফতার করতে পারাটা আনন্দের। এই আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা আমাদের বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। কমিউনিকেশন ক্লাব এবং মশিউর রহমান স্যারকে ধন্যবাদ এই সুন্দর আয়োজনটা উপহার দেয়ার জন্য।’

​ইফতারের আগে বিভাগের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০