রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
২ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে পুকুর দ’খল নিয়ে সংঘর্ষ: নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি পুকুরের মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসমাইল হোসেন (৪৫) ও সালাম (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮/১০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া ) গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত ইসমাইল হোসেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ও সালাম একয় গ্রামের ময়দান আলীর ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের একটি সরকারি পুকুর আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি গ্রামের মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। তবে একই গ্রামের অপর একটি পক্ষ পুকুরটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত ইসমাইল হোসেন ও সালাম হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান,“আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শনের আগে পুরো বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনার পর গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১১

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১২

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৩

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

১৪

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

১৫

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

১৬

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

১৭

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

১৮

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

১৯

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

২০