কাতার প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাতারে চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল

কাতারে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের সম্মানার্থে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এনামুল হক বাদলের উদ্যোগে এই আয়োজন করা হয়।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি রাজধানী দোহা-র দি গ্রিনফুড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কাতারে অবস্থানরত চৌমুহনী ইউনিয়ন ও মাধবপুর উপজেলার প্রবাসীরা অংশ নেন।

শহিদুল ইসলাম শান্ত’র পরিচালনায় এবং আব্দুর রউফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এরশাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল ইসলাম, মোঃ জাকির হুসেন, ইকবাল আহমেদ লিটন, আব্দুল মতিন খাঁন মিঠু, মোঃ আল আমিন, মোঃ আবেদ আলী, আবুল কালাম, কাজী ওয়ারিশ, হুমায়ূন কবির ও মোক্তার উজ্জামান চৌধুরীসহ প্রবাসী নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা মাধবপুর উপজেলার কাতারপ্রবাসীদের নিয়ে একটি সংগঠন গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, সংগঠিত উদ্যোগ প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া পবিত্র মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, রমজান শুধু উপবাসের মাস নয়—এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ।

অনুষ্ঠান শেষে চৌমুহনী ইউনিয়নবাসী, মাধবপুর উপজেলাবাসী, প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আব্দুর রউফ শাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০