বার্তা বিভাগ
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওমরাহ শেষে ফেরার পথে একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি

সৌদি আরবের আবহা শহরে রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ ৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন:

  • মিজানুর রহমান মিজান (৪০), সৌদি প্রবাসী

  • তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০)

  • মেয়ে মেহের আফরোজ (১৩)

  • ছোট মেয়ে সুবহা আক্তার (১.৫ বছর)

  • গাড়ির ড্রাইভার মো. জিলানী বাবর (৩০)

দুর্ঘটনায় মিজানের মেজো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। তার স্ত্রী ও সন্তানরা তার সঙ্গে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে ছিলেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, “সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং মরদেহ দেশে ফিরিয়ে আনার সব ধরনের সহযোগিতা করব।”

প্রবাসী ও পরিবারের সদস্যরা জানান, মিজান ৩ ফেব্রুয়ারি স্ত্রী ও তিন মেয়ে নিয়ে ওমরাহর উদ্দেশে সৌদিতে গিয়েছিলেন। ৫ দিন আগে ওমরাহ সম্পন্ন করে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

স্বৈরাচার গেছে, কিন্তু তার ভূত রয়ে গেছে: তারেক রহমান

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনের জাহাজ

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

নববর্ষের শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য মাজাহারুল ইসলাম

গাজীপুরের যুবক কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক

বরগুনা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল মোতালেব

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিডিয়া সেলের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

ছাতকে বাগবাড়ি আনন্দ সংঘের আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

১০

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ইসলামপুরে প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে গেল কৃষিকার্ড

১১

বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

১২

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৩

বাঙালি জাতি হিসেবে আমাদের ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ- ডিসি

১৪

সোনারগাঁয়ে বর্ষবরণে ব্যতিক্রমধর্মী আয়োজন মিনি ম্যারাথন

১৫

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁয়ে পহেলা বৈশাখ উদযাপন

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন

১৭

একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত

১৮

তেল সংকটে বন্ধ দেশের একমাত্র শোধনাগার

১৯

চালবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল সাতজনের

২০