রাজধানীর মিরপুরে শুক্রবার, জুমার নামাজের পর ঢাকা-১৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.) কালশী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। তিনি শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শহীদদের ত্যাগকে দেশের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “এই সকল শহীদের প্রাণের বিনিময়েই বাংলাদেশ নতুনভাবে গড়ে ওঠার সুযোগ পেয়েছে। আমরা জুলাইয়ের শহীদ ও গাজীদের ভুলবো না—তাদের ত্যাগ আমাদের ভবিষ্যতের পথ দেখাবে। আল্লাহ তাদের শহীদী মর্যাদা দান করুন।”
একই সঙ্গে তিনি ঢাকা-১৬ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার জন্য আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষভাবে পল্লবী ও রূপনগর থানার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়া কর্নেল বাতেন মানুষের কল্যাণ, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক অধিকার বাস্তবায়নে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এই ধরনের শ্রদ্ধা ও জনগণের সঙ্গে সংযুক্তির প্রচেষ্টা স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা ছড়াবে।
মন্তব্য করুন