ঢাকার সদরঘাট এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ অভিযান পরিচালনা করা হয় ১২ জানুয়ারি ২০২৬, অনুমানিক বিকেল ৫টা ১৫ মিনিটের সময় লালকুঠি ঘাট এলাকায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামাল হোসেন (২৯), পিতা আবুল হাসেম, ফুলবাগিচা, থানা-লালমোহন, জেলা-ভোলা। অভিযানের সময় তার নিকট থেকে ১৫,৭০০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৪২,০০০ টাকা।
র্যাব জানায়, কামাল হোসেন দীর্ঘদিন ধরে সদরঘাট ও আশপাশের এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, পারিবারিক বন্ধন নষ্ট করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিই একমাত্র নিরাপদ ও উন্নত সমাজ গঠনের পথ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
র্যাবের এই অভিযান রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়।
মন্তব্য করুন