কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
১৩ জানুয়ারি ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরঘাটে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার সদরঘাট এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ অভিযান পরিচালনা করা হয় ১২ জানুয়ারি ২০২৬, অনুমানিক বিকেল ৫টা ১৫ মিনিটের সময় লালকুঠি ঘাট এলাকায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ কামাল হোসেন (২৯), পিতা আবুল হাসেম, ফুলবাগিচা, থানা-লালমোহন, জেলা-ভোলা। অভিযানের সময় তার নিকট থেকে ১৫,৭০০ টাকা নগদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৪২,০০০ টাকা।

র‌্যাব জানায়, কামাল হোসেন দীর্ঘদিন ধরে সদরঘাট ও আশপাশের এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, পারিবারিক বন্ধন নষ্ট করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিই একমাত্র নিরাপদ ও উন্নত সমাজ গঠনের পথ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

র‌্যাবের এই অভিযান রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০