কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
১২ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে গ্রেফতার ১ মাদক ব্যবসায়ী

ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ভাঙ্গা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় আনুমানিক চার লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কামাল খাঁন (৪৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাহাড়া খাঁনপাড়া এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, কামাল খাঁনের বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ছয়টি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি যুবসমাজ ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০