কামরুল হাসান পলাশ
১০ জানুয়ারি ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীনগরে র‌্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্র জানায়, শনিবার ১০ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে শ্রীনগর থানাধীন দক্ষিণ জশুরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২১ হাজার ৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় এক হাজার টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রোকসনা বেগম, বয়স ৪৯ বছর। তিনি শ্রীনগর উপজেলার স্যামসুদ্দি গ্রামের বাসিন্দা। তার স্বামী আলাউদ্দিন ইতোমধ্যে মারা গেছেন বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোকসনা বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা এবং আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আগেও স্থানীয়ভাবে মাদক সংশ্লিষ্ট অভিযোগ ছিল বলে জানা গেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত রোকসনা বেগমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি শেষে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, পারিবারিক বন্ধন দুর্বল করে এবং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০