সামাদুল সামাদ
১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্নতা রয়েছে : মোজাম্মেল হোসেন

রাজধানীর মিরপুরে ৯ জানুয়ারি, শুক্রবার মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, মানবিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২ নং ওয়ার্ড ই-ব্লকের উদ্যোগে ৩০০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল মো: আব্দুল বাতেন (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন বলেন, “মানুষের মুখে হাসি ফোটাতে পারা এক অনন্য অনুভূতি—এই আনন্দের মাত্রা ভাষায় প্রকাশ করা যায় না। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
শীতবস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন ৫০ ঊর্ধ্ব এক নারী মজিনা। তিনি বলেন, “আমার পরিবারে পাঁচজন সদস্য। দিন আনি দিন খাই। এই শীতে জামায়াতের কম্বল আমাদের অনেক উপকারে এসেছে।”

উল্লেখ্য, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০