কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
৮ জানুয়ারি ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ী ৬৪ নম্বর ওয়ার্ডে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল

দেশনেত্রী ও গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপি—মাতুয়াইল মেন্দী বাড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিপন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর মাতুয়াইল ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ডিএসসিসির ৬৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয় শ্রমিক দল যাত্রাবাড়ী থানার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সোহেল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শিপন খান বলেন, বেগম খালেদা জিয়া কখনো দেশের স্বার্থের বিরুদ্ধে আপোষ করেননি। তিনি সবসময় দেশের মাটি ও জনগণের স্বার্থে দৃঢ় অবস্থান নিয়েছেন। তিনি আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে দেশনেত্রীকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, তবু তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০