কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
৫ জানুয়ারি ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে র‌্যাব-১০ এর অভিযানে ১৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ হাজার ২০০ টাকা।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৪ জানুয়ারি ২০২৫) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মো. খোকন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল জেলার মুলাদী থানার সাতানী কাচারী গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মফিজ হাওলাদার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত খোকন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, পারিবারিক বন্ধন নষ্ট করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে র‌্যাব জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ভবিষ্যতেও র‌্যাব-১০ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০