জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা সর্বদা ঐক্যবদ্ধ আছি এবং সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা। যদিও আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তবুও সাম্য ও মানবিক মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। সেই সঙ্গে ফ্যাসিবাদও এ দেশে বিরাজমান ছিল।
তিনি আরও বলেন, “যারা পতিত শক্তি, তারা বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টি এবং নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিজেদের সতর্ক থাকা প্রয়োজন; সরকারের ওপর একমাত্র নির্ভর করা সম্ভব নয়।”
ভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, এনসিপির প্রার্থী গণভোটের মাধ্যমে জনগণের কাছে যাবে এবং সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভবিষ্যত মুখী রাজনীতিতে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ শুধুমাত্র একজোট থাকলে নতুন ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
মন্তব্য করুন