বার্তা বিভাগ
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপনগরে বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১০ জন গ্রেফতার

রূপনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, একটি ডিজিটাল পরিমাপক মেশিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পৃথক অপরাধে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। মোট গ্রেফতার সংখ্যা ১০ জন।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রূপনগর থানাধীন দুয়ারীপাড়া বালুরমাঠ সাকিনস্থ ১ নম্বর রোডে অবস্থিত একটি বরফ ফ্যাক্টরির সামনে কাজী শাহানুর কবিরের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের জন্য ব্যবহৃত একটি ডিজিটাল মেশিন জব্দ করা হয়।

এ ঘটনায় রূপনগর থানার মামলা নম্বর ০৫, তারিখ ১২/১২/২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—
১. আ. রাজ্জাক (৩৯)
২. মো. আলমগীর হোসেন (৪৫)

তাদেরকে জব্দকৃত গাঁজা ও পরিমাপক যন্ত্রসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. কাজী মো. সাইফুল ইসলাম কিরন (৪৫)
২. মো. আলী হোসাইন (৩১)
৩. সামিউল বাশার সাকিব (১৮)
৪. আ. আল রাফি (২১)
৫. মো. শাওন (২৬)
৬. শফিকুল ইসলাম (২৮)
৭. সুমন (২৩)
৮. মো. জাকারিয়া হোসেন (৩০)

গ্রেফতারকৃত আটজনকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০