বার্তা বিভাগ
৮ ডিসেম্বর ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লায়লার দেহে ৩০ ছু’রিকাঘাত, নাফিসার দেহে অন্তত ৬টি

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে আজ সকালে ঘটে নৃশংস মা–মেয়ে হত্যাকাণ্ড। নিহত লায়লা আফরোজ (৪৮) ও তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজের দেহে ভয়াবহ আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ কর্মকর্তাদের বরাতে পুলিশ জানায়—লায়লার দেহে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে অন্তত ৬টি ছুরিকাঘাত ছিল। দুজনের গলা ও ঘাড় লক্ষ্য করেই মূল আঘাত করা হয়েছে।

মাত্র চার দিন আগে কাজ শুরু করা খণ্ডকালীন গৃহকর্মীই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে—সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে ঢোকেন গৃহকর্মী আয়েশা, এবং ৯টা ৩৬ মিনিটে নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন—ওই ড্রেসটি নাফিসার।

নাফিসার বাবা, স্কুলশিক্ষক এ জেড আজিজুল ইসলাম, সকালে কর্মস্থলে ছিলেন। পরীক্ষার কারণে স্বাভাবিক সময়ের আগেই বাসায় ফিরে এসে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে প্রবেশমুখেই মেয়ের মরদেহ দেখতে পান। রান্নাঘরের মেঝেতে রক্তে ভেজা অবস্থায় পড়েছিলেন লায়লা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

ভবনের ম্যানেজার জানান—প্রায় ২০ বছর বয়সী ওই তরুণী চার দিন আগে কাজ চাইতে এসে এই বাসায় গৃহকর্মী হিসেবে নেয়া হয়। আজ স্কুল ড্রেস পরায় প্রথমে তিনি তাকে চিনতে পারেননি। থামালে সে বলে—দুই দিন আগে অতিথি হিসেবে এসেছিলেন। এরপর দ্রুত রিকশায় চলে যান।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেছেন—গৃহকর্মীই এখন পর্যন্ত প্রধান সন্দেহভাজন। তাকে গ্রেপ্তারের জন্য একাধিক পুলিশ দল অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০