রাজধানীর মিরপুরে ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় মিরপুর ল কলেজে দুই দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জনাব জাকের হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় নেতা মোঃ সোহরাব হোসেন মোল্লা, মোহাম্মদ মনির হোসেন, ছাত্রনেতা সজল বাদশা, মাজহার, মোহাম্মদ রেজওয়ান, মশিউর রহমান মাসুদ রানা, তানজিলা হক নিপা, লিজা, শ্যামলী ইয়াকুব রাসেল। এছাড়াও শিক্ষক ও অন্যান্য কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ জাকির হোসেন বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ল কলেজের অধ্যক্ষ জনাব খোন্দকার মোদারেস এলাহী। মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন ছাত্রনেতা নাজমুল বাবু হোসাইন বাবু।
মন্তব্য করুন