বার্তা বিভাগ
২ ডিসেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিচ্ছেদের পর পুনরায় বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

আলোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান তার সাবেক স্ত্রী সাবিকুন নাহারকে পুনরায় বিয়ে করেছেন। গত ২১ অক্টোবর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও মাত্র এক মাসের মধ্যেই আবারও তারা দাম্পত্য জীবনে ফিরে আসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সাবিকুন নাহার নিজেই ফেসবুকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আবেগঘন বার্তায় লিখেছেন—দুনিয়া ক্ষণস্থায়ী, আসল সাফল্য পরকালে। তাই মানুষের কথার তোয়াক্কা না করে সন্তানদের ভবিষ্যৎ এবং সম্পর্কের গভীরতা বিবেচনায় তারা আবারও এক হয়েছেন।
সাবিকুন নাহার জানান, তাদের সন্তান আয়িশা প্রতিনিয়ত বাবাকে খোঁজে; উসমানও মাকে না পেয়ে অস্থির হয়ে পড়ে—এই বাস্তবতা তাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

বিচ্ছেদ নিয়ে ভুল বোঝাবুঝি, মানসিক অস্থিরতা ও বাইরের প্রভাবের কথাও উল্লেখ করেন তিনি। লেখেন, “হয়তো এভাবেই আমাদের ভাগ্য লেখা ছিল। ভুল ছিল, রাগ ছিল, সীমালঙ্ঘনও ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা ফিরে এসেছি—আলহামদুলিল্লাহ।”

তিনি আরও জানান—উসমান ও আয়িশা এখন তাদের বাবা-মাকে একসঙ্গেই ফিরে পেয়েছে। পুনর্মিলনের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাবিকুন নাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০