২৯ নভেম্বর — রাজধানীর উত্তরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবং সাম্প্রতিক উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. এম. জাহাঙ্গীর হোসেন।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
• জনাব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি
• জনাব আলী আকবর আলী, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সাবেক কাউন্সিলর, ডিএনসিসি
• জনাব আব্দুস সালাম সরকার, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
• জনাব রফিকুল ইসলাম খান, সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি
• মো. জামির হোসেন, সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
এছাড়াও ঢাকা-১৮ আসনের অন্তর্গত বিভিন্ন থানার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে স্থানীয় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে দলীয় নেতাকর্মী এবং উপস্থিত সাধারণ মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
মন্তব্য করুন