কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
২৫ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খিলগাঁওয়ে র‌্যাব-১০ এর অভিযানে ৪৬০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ মাদকব্যবসায়ী

রাজধানীর খিলগাঁও এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে আবারও বড় ধরনের মাদক জব্দ করা হয়েছে। সোমবার বিকাল ৫টা ৫ মিনিটের দিকে রামপুরা থানাধীন খিলগাঁও এলাকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকা মূল্যমানের ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন—শেখ এহসানুল কবির রিংকু, বয়স ৩০, এবং শহিদুল ইসলাম রাকিব, বয়স ৩২। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতারের সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব জানায়—শেখ এহসানুল কবির রিংকুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রয়েছে এবং শহিদুল ইসলাম রাকিবের বিরুদ্ধে রয়েছে একটি মাদক মামলা। তারা দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী এবং রাজধানীজুড়ে সক্রিয় একটি মাদক চক্রের সদস্য।

অভিযান শেষে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান—মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া হিসেবে যুব সমাজ, পরিবার এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপুরা থানায় মামলা রুজুর জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০