কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার
২৪ নভেম্বর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীর ৬৫নং ওয়ার্ডের রাস্তা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় চরম দুর্ভোগে এলাকাবাসী

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বানিয়ারবাগ গ্যাস রোডে এলাকা বাসীর চলাচলের সিটি কর্পোরেশনের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরি করায় প্রচন্ড দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

সরজমিনের তথ্য অনুসন্ধানে জানা যায় মাতুয়াইলি বানিয়ারবাগ গ্যাস রোড এলাকার আশেপাশে অনেকগুলো প্রিন্টিং প্রেস সহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে। শিল্প কারখানাগুলোর মালামাল পরিবহনে বিভিন্ন প্রয়োজনে বড় বড় কভার ভ্যান সহ ট্রাক এই গ্যাস রোড হয়ে চলাচল করে। রোডের প্রবেশ মুখে মৃত হাফেজ নাসির উদ্দিন এর ছেলে মোঃ মিজান লোহার সিঁড়ি দিয়ে সিটি কর্পোরেশনের রাস্তাতে স্থাপনা তৈরি করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। ফলে এই রাস্তায় সাধারণ মানুষসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী শিল্প কলকারখানার ট্রাক সহ অন্যান্য যানবাহনকে দীর্ঘক্ষণ যানজটে আটকা থাকতে হয়।

এ বিষয়ে এলাকার সাধারণ জনগণ সাংবাদিকদের বলেন মোঃ মিজান সাহেব কিভাবে সিটি কর্পোরেশনের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করে রেখেছেন তা আমাদের বোধগম্য নয়। তারা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রশাসকের কাছে অবিলম্বে মানুষের চলাচলকারী রাস্তার উপর স্থাপনাটি ভেঙে সরকারি রাস্তাটি উদ্ধার করার জন্য আবেদন জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি নন্দিত টিভিকে জানান এলাকাবাসীর অভিযোগ পেলে অবৈধ স্থাপনা সরিয়ে রাস্তাটি উদ্ধারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০