কামরুল হাসান পলাশ, স্টাফ রিপোর্টার 
২৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুরাইনে সশস্ত্র হামলার ঘটনায় র‌্যাব-১০ এর অভিযানে আসামি গ্রেফতার

রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনস্থ ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার মোড় এলাকায় গত ২২/১১/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬:৪০ ঘটিকায় একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ শাহীন বেপারী (২৭) এর সাথে স্থানীয় সন্ত্রাসী চানু-জহির গ্রুপের মাদকের পূর্ব বিরোধের জেরে উক্ত গ্রুপের সদস্যরা তাকে লক্ষ্য করে সংগঠিতভাবে হামলা চালায়।
ভুক্তভোগী আত্মরক্ষার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে আটক করে। এসময় আসামি চান মিয়া প্রকাশ চানু (৩৯) তার হাতে থাকা পিস্তল দিয়ে ভুক্তভোগীর মাথায় লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় শাহীন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা ঘটনাস্থল থেকে চান মিয়া প্রকাশ চানু এবং মোঃ জহির-কে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। অন্যান্য আসামিরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত শাহীনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, যেখানে তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, একটি দা এবং একটি তলোয়ার জব্দ করে।
ঘটনাটির পর ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে কদমতলী থানায় মামলা নং- ৩২, তারিখ- ২৩/১১/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী একটি মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অদ্য ২৩/১১/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫:১৫ ঘটিকার সময় রাজধানীর কদমতলী থানাধীন চেয়ারম্যান বাড়ী এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় আসামি মো: ইব্রাহীম হোসেন (৩৫), পিতা- মো: মিজানুর রহমান, সাং- কুসুমদি, থানা- আলফাডাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
র‌্যাব১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০