বার্তা বিভাগ
৭ নভেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পোশাক বিতর্কে পাকিস্তানি টিকটকার সামিয়ার দেশছাড়া

সম্প্রতি পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটকার সামিয়া হিজাব বলেন, নিজের পোশাক ছোট হওয়ার পেছনে দোষ নেই, বরং জাতির সংকীর্ণ চিন্তাভাবনা দায়ী। তার এই মন্তব্য ভাইরাল হওয়ার পর তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে।

ভাইরাল ভিডিওতে সামিয়া বলেন, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণে তার জীবন কঠিন হয়ে ওঠে। তিনি সরাসরি অভিযোগ করেন, দেশের মানুষ ও সরকারের মানসিকতা একই এবং এটিই তার পরিস্থিতির মূল কারণ। সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়—এটি জাতির দোষ।

সামিয়া তার পরিস্থিতি ইউটিউবার রজব বাটের সঙ্গে তুলনা করেন, যিনি কয়েক মাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। তিনি বলেন, “আমাদের সঙ্গেও একই আচরণ হয়েছে।” বর্তমানে সামিয়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন, এবং সেখান থেকে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করছেন। তার টিকটক অ্যাকাউন্ট বর্তমানে প্রাইভেট করা রয়েছে।

উল্লেখ্য, সামিয়া শুধু পোশাক বিতর্কের কারণে নয়, এর আগে ব্যক্তিগত ভিডিও ফাঁসসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন। দেশ ছাড়ার বিষয়ে তিনি স্পষ্ট করেননি এটি সাময়িক নাকি চিরস্থায়ী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০