জবি প্রতিনিধি
৪ নভেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জবিস্থ চটগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে আরাফাত-নোমান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চটগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আরাফাত চৌধুরী নিলয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নোমান।

৩ নভেম্বর (সোমবার) উপদেষ্টা মণ্ডলী সম্মতিক্রমে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মীর মো. রায়হান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিব রাজ; সহ-সভাপতি মো. আরিফ হোসেন, রুদ্র বড়ুয়া, তাগরিদ ইসলাম ইমা, আহসানুল হক আবির, রিজা আক্তার; যুগ্ম সাধারণ সম্পাদক তাজবির আহমেদ, আবু সাজিদ, মাহফুজুর রহমান মাহি, আরিফুল ইসলাম ও চয়ন শিকদার মনোনীত হয়েছেন।

কমিটিতে মূখ্য সাংগঠনিক হিসেবে আছেন: মাশরুর রায়হান দীপ, মো. ফরহাদ, ফাবিহা ইসলাম, রেজাউল মোস্তফা সাজিদ, রাকিবুল করিম, মো. জুনায়েদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে তানভীর আজীজ, আসরাফুল ইসলাম, জিসাদুল ইসলাম, মো. নাবিল হোসেন, অবন্তী রায়, তাসনিম মাহদী মাহিন ও নাহিদুল ইসলাম মনোনীত হয়েছে।

এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে আফজাল হোসেন নাঈম, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক আবু শাহ রিয়াজ অনিক, ক্রীড়া সম্পাদক সিরাজ দুল্লাহ, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মিশকাত, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক হৃদয় ভূঁইয়া মনোনীত হয়।

নবনির্বাচিত সভাপতি আরাফাত চৌধুরী বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীর চট্টলার সোনালী সন্তানদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সংগঠনের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে জেলার শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, সংগঠনের নবীন সদস্যদের পেশাগত ও কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সংগঠনের অনুষ্ঠানমালায় কিছুটা নতুনত্ব আনার পরিকল্পনা রয়েছে আমার।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নোমান বলেন, “জবিস্থ চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারা আমার জন্য আনন্দের। আমি তাদের প্রয়োজনে পাশে ছিলাম এখন সাংগঠনিক ভাবে পাশে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তাদের জন্য কাজ করে যাওয়ার। জেলা ছাত্রকল্যাণের সকল প্রতিবন্ধকতা গুলো শনাক্ত করে সংগঠনকে আরও গতিশীল করাই আমাদের লক্ষ্য।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০