বার্তা বিভাগ
১ নভেম্বর ২০২৫, ৫:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ্রেট হার্ট হাই স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল গ্রেট হার্ট হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে ১ নভেম্বর রোজ শনিবার বিকেলে স্কুলের শ্রেণি ভিত্তিক বার্ষিক ফাইনাল টুর্নামেন্ট ২০২৫ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে অষ্টম শ্রেণিকে হারিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা জয় ছিনিয়ে নেয়।

শিক্ষার্থীদের খেলা দেখতে তাদের সহপাঠী ও শিক্ষক ছাড়াও স্থানীয় উচ্ছুক জনতা মাঠে আসেন । এতে প্রধান অতিথি ছিলেন,ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, ঘাটাইল গণ পাইলটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, গ্রেট হার্ড হাই স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেট হার্ট হাই স্কুলের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতিটা প্রতিষ্ঠানে এরকম খেলাধুলার ব্যবস্থা করলে অনলাইন জুয়া বা নেশায় আসক্তি হতে দুরে থাকবে শিক্ষার্থীরা।

গেল ১৫ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট সাতটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় অষ্টম শ্রেণিকে ১ গোলে হারিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীরা জয় লাভ করেন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০