বার্তা বিভাগ
৩০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে ‘হ্যাঁ-না’ পোস্টে সরগরম দেশ

অনলাইন ডেস্ক

দেশজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের বন্যা বইছে। গণভোটের পক্ষে-বিপক্ষে এই নতুন অনলাইন প্রচারণা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার পর থেকেই শুরু হয়েছে, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

নিউজফিডজুড়ে এখন ছড়িয়ে পড়েছে রঙিন ছবি ও পোস্টার—কেউ লিখছেন ‘হ্যাঁ’, কেউ বা ‘না’। তবে বেশিরভাগ পোস্টেই কেন এই ছবি পোস্ট করা হচ্ছে, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ট্রেন্ডের পেছনে আসল কারণ আসন্ন গণভোট। মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব থেকেই এই বিতর্কের সূচনা।

জানা গেছে, বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই তিন দলই ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে।

বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হোক।

জামায়াত চায় নভেম্বরে আলাদা করে গণভোট।

এনসিপি সংসদ নির্বাচনের আগেই গণভোট চায়, তবে সময় নির্দিষ্ট করেনি।

এই বিভক্ত অবস্থান থেকেই এখন ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’-এর ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজের প্রোফাইলে ‘না’ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফায়েড পেজে ‘হ্যাঁ’ পোস্ট করে অবস্থান জানায়।

এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদের বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে বা একই দিনে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, বাস্তব রাজনীতি থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম—সব জায়গাতেই এখন আলোচনায় একটি প্রশ্ন: হ্যাঁ, না—কোনটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০