বার্তা বিভাগ
২৯ অক্টোবর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ঘুষ বাণিজ্যের অভিযোগে বদলি হওয়া কর্মকর্তা নুরুল আমিন ফের তালা ভূমি অফিসে!

সাতক্ষীরার তালা উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার নুরুল আমিন–এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগে পূর্বে বদলি করা হলেও, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুনরায় একই কর্মস্থলে ফিরছেন—এমন খবর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা গেছে, তালা উপজেলার বলুয়ার টপ “বাওড় ইউজারার” নামে মাত্র ১ লাখ ৭০ হাজার টাকার ঘুষ লেনদেনের অভিযোগে গত বছর তাকে বদলি করা হয়। কিন্তু মাত্র ৯ মাসের ব্যবধানে তিনি আবারও ঘুষের টাকায় পুরনো কর্মস্থলে ফেরার আদেশ নিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা নজিবুল হক বলেন, “যে কর্মকর্তা দুর্নীতিবাজ, ঘুষখোর এবং নারী কেলেঙ্কারির মতো ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত, তাকে আবার তালা অফিসে ফেরত দেওয়া প্রশাসনের জন্য কলঙ্কজনক।” তিনি আরও বলেন, “আমরা এর প্রতিবাদে মানববন্ধন, ডিসি অফিস ঘেরাও ও ঝাড়ু মিছিলসহ কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”
এদিকে, ভুক্তভোগীরা জানান, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করেও প্রকৃত ভূমি মালিকরা ইজারার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। অফিসের বিশেষ অনুমোদনের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রচুর টাকা আদায় করা হতো। কেউ টাকা না দিলে তাকে দিনের পর দিন হয়রানি ও ঘোরানো হতো।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ বলছে, প্রশাসনের একটি প্রভাবশালী মহল এই দুর্নীতিকে রক্ষা ও পোষণ করছে, যা সরকারের ডিজিটাল ভূমি সেবা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার অঙ্গীকারের পরিপন্থী।
এ নিয়ে তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত নুরুল আমিনের মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয়রা দাবি করেছেন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে বস্তুনিষ্ঠ তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, শুরু হচ্ছে বিদ্যুৎ উৎপাদন

৮০০ টাকার চাকরি থেকে শত কোটি টাকার মালিক প্রদীপ কুমার দেব

মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

১০

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

১১

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

১২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১৩

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১৪

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১৫

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৬

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৭

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৮

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৯

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

২০