বার্তা বিভাগ
২৯ অক্টোবর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় তারেক রহমানের ৩১ দফা প্রচার ও বরগুনাবাসীর প্রত্যাশা শীর্ষক জনসভা অনুস্ঠিত

বরগুনা শহরের উপকন্ঠে সাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা ও বরগুনাবাসীর প্রত্যাশা শীর্ষক এক জনসভা অনুস্ঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচার ও বরগুনাবাসীর প্রত্যাশা’ শীর্ষক এ জনসভায় তিনজন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন— বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বরগুনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী,পরিচ্ছন্ন রাজনীতিবীদ জননেতা জনাব মো. ফজলুল হক মাস্টার, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট মো. রেজবুল কবির এবং উদীয়মান তরুণ নেতা জনাব মোঃ ওমর আবদুল্লাহ শাহীন।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন এবং বরগুনাবাসীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

অ্যাডভোকেট মো. রেজবুল কবির তার বক্তব্যে বলেন, একক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়, সেদিকে দলের নীতিনির্ধারকদের সতর্ক থাকতে হবে। অনেকেই বলেন তারেক রহমান ফোন দিয়েছেন, কিন্তু আসল বিষয় হলো বরগুনার মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, তবে তারা চায় সৎ ও যোগ্য ব্যক্তিকে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত নেতৃত্বই বরগুনাবাসীর প্রত্যাশা।

বরগুনা জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার বলেন, তারেক রহমান সবসময় ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান নেতাকে পছন্দ করেন। কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজকে দল মনোনয়ন দেবে না, বরং জনগণও এমন কাউকে ভোট দেবে না। আমি, রেজবুল কবির ও ওমর আবদুল্লাহ শাহীন — আমরা কেউই চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। আমরা চাই সৎ, যোগ্য নেতার হাতে ধানের শীষের দায়িত্ব আসুক। এমন হলে বরগুনার মানুষ আনন্দের সঙ্গে ধানের শীষে ভোট দেবে। তবে বরগুনার এ আসনে যাকেই মনোনয়ন দেবে তাঁর পক্ষেই সকলে মিলে কাজ করে ধানের শীষের প্রতীক জযলাভ করে তারেক রহমানকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।
এসময় বরগুনা জেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ মাঈনুল ইসলাম মাইনুদ্দীন,
বরগুনা জেলা ওলামা দলের আহব্বায়ক মাওলানা মোঃ শাহজালাল রুমি ও বিপ্লবী সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মেতালেব, সহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ ও ‘তারেক রহমান জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মঞ্চ এলাকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০