বার্তা বিভাগ
২৯ অক্টোবর ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নভেম্বরেই পুলিশকে দেখা যাবে নতুন ইউনিফর্মে

ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পুলিশ বাহিনীর সংস্কারের দাবিতে তীব্র আন্দোলন চলে। সেই দাবিরই অংশ হিসেবে এবার পরিবর্তন আসছে পুলিশের পোশাকে।

জানা গেছে, আগামী নভেম্বর থেকেই দেশের পুলিশ সদস্যরা পাচ্ছেন নতুন রঙের পোশাক। নতুন পোশাকের রং নির্ধারণ করা হয়েছে “লোহার রঙ” বা আয়রন গ্রে। র‍্যাবের পোশাক হবে জলপাই বা অলিভ রঙের, আর আনসার বাহিনী পরবে সোনালি গমের বা গোল্ডেন হুইট রঙের পোশাক।

অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে এই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মূলত জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যরাই প্রথম এই পরিবর্তনের দাবি তুলেছিলেন।

সূত্র জানায়, প্রথম পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ সদস্যদের নতুন পোশাক দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব জেলা পুলিশের হাতে পৌঁছে যাবে নতুন ইউনিফর্ম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের আগে যেন সব বাহিনী নতুন পোশাকে হাজির হতে পারে, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পোশাকের রং, কাপড় ও ডিজাইনও চূড়ান্ত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র নিশ্চিত করেছে, ১৫ নভেম্বরের মধ্যেই নতুন পোশাক দেখা যাবে। সেই দিন থেকেই ডিএমপি সহ দেশের সব মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন রঙে সজ্জিত হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০