রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ
২৩ অক্টোবর ২০২৫, ৯:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জনপ্রিয় অভিনেত্রী দাউদ ইব্রাহিমের প্রেমে পাগল

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াত কেবল পরিচিত মুখই নন, বরং তার ব্যক্তিগত জীবনের কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ভারতের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার নাম জড়ানোর খবর সিনেমা জগতে আলোড়ন সৃষ্টি করেছিল।

পাকিস্তানের অন্যতম সফল অভিনেত্রী নিজের সময়ে ছিলেন দেশটির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন। ২০১৫ সালে ‘জাওয়ানি ফির নয়ি আনি’ সিনেমা দিয়ে তার অভিষেক হয়। এরপর তিনি ‘অ্যাক্টর ইন ল’ (২০১৬), ‘লোড ওয়েডিং’ (২০১৮) সিনেমায় অভিনয় করে বক্স অফিসে সাফল্য পান। এসব সিনেমা পাকিস্তানের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর  তালিকায় নাম রয়েছে।

২০১৯ সালে পাকিস্তান সরকার মেহবিশ হায়াতকে ‘তমঘা-ই-ইমতিয়াজ’ সম্মান প্রদান করলে তার নাম দাউদ ইব্রাহিমের সঙ্গে জড়ানোর ‘গুজব’ ছড়িয়ে পড়ে। সংবাদ মাধ্যমে বলা হয়, এই সম্মান তিনি দাউদের সাহায্যে পেয়েছেন। এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে, আইটেম সংয়ে তার অনবদ্য পারফরম্যান্স দেখে দাউদ তাকে পাকিস্তানি চলচ্চিত্রে বড় সুযোগ পেতে সাহায্য করেছিলেন। তবে মেহবিশ হায়াত এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

আর অভিনেত্রীর ক্যারিয়ারে সবচেয়ে চমক ছিল, যখন খবর আসে যে তিনি বলিউডের ‘ফ্যানি খান’ সিনেমায় অভিনয় করছেন। পরে অবশ্য সিনেমাটি থেকে বাদ পড়ে যান তিনি। সেই চরিত্রে নেওয়া হয় বলি সুন্দরী ঐশ্বরিয়া রাইকে। কেন মেহবিশ বাদ পড়েছিলেন, তা নিয়ে অবশ্য অনেক কথাই শোনা যায়। তবে আসল কারণ ছিল ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার নিষেধাজ্ঞা থাকায় মেহবিশকে বাদ দেওয়া হয়।

মেহবিশ হায়াত সামাজিক মাধ্যমে তার রাজনৈতিক মতামত এবং ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন। রাজনীতি ও প্রধানমন্ত্রী হওয়ার প্রতি আগ্রহের কথাও জানান অভিনেত্রী। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও বিতর্কের মধ্যে ছিলেন। এক সাক্ষাৎকারে মেহবিশ হায়াত প্রকাশ্যে বলেছিলেন , যদি একজন ক্রিকেটার ইমরান খান প্রধানমন্ত্রী হতে পারেন, তবে একজন অভিনেত্রী কেন নয়? তিনি বিশ্বাস করেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অভিনেতাদের রাজনীতিতে আসা উচিত বলে জানান মেহবিশ হায়াত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০