বিনোদন প্রতিবেদক : রাজশাহীর মেয়ে ইশু ইয়াসমিন ছোটবেলা থেকেই ঢাকায় বেড়ে ওঠেন। বর্তমানে তিনি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং টিমে কর্মরত। পড়াশোনার পাশাপাশি মডেলিং পেশায় নিজের অবস্থান তৈরি করছেন তিনি।
ছোটবেলা থেকেই আয়নার সামনে নিজেকে আবিষ্কারের মধ্য দিয়েই মডেলিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। ইশু ইয়াসমিন বলেন , আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে নিজেকে সাজাতাম। আম্মু বলতেন—বড় হয়ে নিশ্চয়ই মডেল হবে। প্রথম কাজের অভিজ্ঞতা তার কাছে ছিল জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত।বাড়ি থেকে ফ্লাইট ধরে কাজ করতে গিয়েছিলাম। প্রথম কাজেই আত্মবিশ্বাস পেয়েছিলাম, আর সেখান থেকেই শুরু বলেন এশু।
পরিবারের সমর্থন প্রসঙ্গে তিনি জানান , আম্মু ছাড়া কেউ শুরুতে সাপোর্ট করেননি। কিন্তু নিজের জেদ আর পরিশ্রমেই আজকের অবস্থানে। ইয়াসমিনের মতে, মডেলিং পেশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেকে টিকিয়ে রাখা। এই ফিল্ডে আত্মবিশ্বাস না থাকলে কেউ টিকতে পারে না, বলেন তিনি।
প্রিয় মডেল হিসেবে তিনি বিদ্যা সিনহা মিম-এর নাম উল্লেখ করে বলেন , ছোটবেলা থেকেই মিম আপুকে ভীষণ পছন্দ করি , তাকেই ফলো করি।সমাজে মডেলিং নিয়ে প্রচলিত ধারণা প্রসঙ্গে ইশুর মন্তব্য,মানুষ ভাবে মডেল মানেই খারাপ। আসলে ভালো-মন্দ সব জায়গাতেই আছে। নিজেকে ঠিক রাখলে কেউ খারাপ হতে পারে না।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন,আমি খুব বেশি উপরে বা নিচে যেতে চাই না, তবে নিজের অবস্থানটা আরও দৃঢ় করতে চাই। ইনশাআল্লাহ, একদিন একজন পারফেক্ট প্রফেশনাল লেডি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবো।
নতুনদের জন্য তার পরামর্শ—মন যদি চায়, তাহলে মডেলিংয়ে আসুন। কারও কথায় নয়—নিজের ইচ্ছায় কাজ করুন। শালীনতার মধ্যেও এই পেশায় সুন্দরভাবে কাজ করা যায়।
মন্তব্য করুন