বিনোদনের জগতে আবারও আলোচনায় জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার দ্বিতীয় স্বামী রবিনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়লেও, নিজেই সেই গুজবের জবাব দিয়েছেন এই নায়িকা।
বুধবার বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়—একটি রেস্তোরাঁয় স্বামীর হাত ধরে হাসিমুখে বসে আছেন তিনি। এই একটি ছবিই যেন স্পষ্ট করে দিয়েছে—বিচ্ছেদের খবর সম্পূর্ণ মিথ্যা, এখনো একসঙ্গেই আছেন তারা।
২০২২ সালে বিয়ে করেন পূর্ণিমা ও রবিন। পেশায় রবিন বহুজাতিক একটি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
এর আগে একটি পোস্টে পূর্ণিমা লিখেছিলেন—“মানুষের ভিড়ে কিছু মুখ থাকে, যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই। কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পাই—তারা আসলে সম্পর্কের আবরণে লুকানো বিষধর সাপ।”
তবে পূর্ণিমার সাম্প্রতিক পোস্টে বোঝা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে এখন তিনি স্বামীর সঙ্গে সুখেই আছেন।
২০০৭ সালে প্রথম বিয়ে করেছিলেন আহমেদ জামাল ফাহাদকে। তাদের এক কন্যাসন্তান রয়েছে। ২০২২ সালে পূর্ণিমা দ্বিতীয়বার বিয়ে করেন রবিনকে, এবং বর্তমানে এই সম্পর্কই তার জীবনের স্থিতি ও শান্তির প্রতীক হয়ে উঠেছে।
মন্তব্য করুন