বার্তা বিভাগ
২১ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যে পাঁচ নাটকে বদলে দিয়েছে হানিয়া আমিরের ক্যারিয়ার

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির আজ দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রে। তার চোখের চাহনি, প্রাণবন্ত হাসি আর বাস্তব জীবনের মতো স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন সবচেয়ে প্রিয় মুখগুলোর একটি।

হানিয়ার অভিনয়ে আছে তারুণ্যের উচ্ছ্বাস, বাস্তবতার ছোঁয়া ও আবেগের গভীরতা। তিনি কখনো প্রেমময়, কখনো প্রতিবাদী, আবার কখনো বঞ্চিত নারীর ভূমিকায় নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন। তার অভিনীত প্রতিটি চরিত্র যেন জীবনের গল্প বলে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন নাটক তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়—

১. ইশকিয়া
এই নাটকে হানিয়া রুমি চরিত্রে অভিনয় করেছেন, যে প্রেম, পরিবার ও বিশ্বাসঘাতকতার জটিল টানাপোড়েনে পড়ে। ফারহান সাঈদ ও ফিরোজ খানের সঙ্গে তার রসায়ন নাটকটিকে দিয়েছে অন্য মাত্রা। টিআরপি তালিকার শীর্ষে ছিল এটি।

২. ভিসাল
এখানে তিনি পারি চরিত্রে— সরল কিন্তু ভাগ্যের খেলায় জড়িয়ে পড়া এক নারী। হাসান খান ও সাবা হামিদের সঙ্গে তার অভিনয় রোমান্স ও ট্র্যাজেডিতে ভরপুর এই নাটকটিকে জনপ্রিয় করেছে।

৩. মেরে হমসফর
এই নাটকই হানিয়া আমিরকে এনে দেয় সর্বাধিক পরিচিতি। হালা চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন কীভাবে অবহেলিত এক নারী ভালোবাসা ও আত্মসম্মানের জন্য লড়াই করে জয়ী হয়। হানিয়ার সংবেদনশীল অভিনয় দর্শককে গভীরভাবে ছুঁয়ে গেছে।

৪. সাঙ-এ-মাহ
সামাজিক ইস্যুভিত্তিক এই নাটকে হানিয়া উপজাতীয় সমাজে নির্যাতিত এক নারীর চরিত্রে অভিনয় করেছেন। তার চোখের ভাষা ও সংলাপ দর্শকদের মনে এখনও অমলিন।

৫. ফির ওয়াজুদ
এখানে তিনি আত্মসম্মানবোধসম্পন্ন এক নারীর চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভালোবাসার পাশাপাশি নিজের ব্যক্তিত্বও রক্ষা করেন। কোমলতা ও দৃঢ়তার মিশেল এই নাটককে করেছে বিশেষ।

প্রতিটি নাটকেই হানিয়া আমির প্রমাণ করেছেন— তিনি শুধু একজন সুন্দরী নন, বরং একজন শক্তিশালী ও বাস্তবচিত্র নির্মাণে পারদর্শী অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০