দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে বলিউডে এক নতুন অধ্যায় লিখছেন পরিচালক অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে কাজের সফলতার পর এবার তিনি ফিরেছেন আরও বড় চমক নিয়ে।
সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক ৮ মিনিটের বিজ্ঞাপন ফিল্ম, যার বাজেট ১৫০ কোটি রুপি। বিজ্ঞাপনটিতে দুই প্রজন্মের সুপারস্টার—ববি দেওল ও রণবীর সিং একসঙ্গে নজরে এসেছেন। পাশাপাশি ছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা।
‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের এই বিজ্ঞাপনে রণবীর সিং ‘এজেন্ট চিং’, শ্রীলীলা ‘এজেন্ট মিরচি’ এবং ববি দেওল খল চরিত্রে ‘প্রফেসর নয়েস’ হিসেবে উপস্থিত হয়েছেন। সম্প্রতি ভিডিওটি ‘চিংস সিক্রেট’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যা প্রকাশের পর থেকেই দর্শক-ভক্তদের প্রশংসায় ভাসাচ্ছে।
অ্যাটলি জানান, “ভালো কাজের গোপন উপাদান হলো প্রেম। আমি চাই দর্শক শুধু ব্র্যান্ড নয়, আনন্দও পান।” অনেক নেটিজেনের ধারণা, এই সিনেমাটিক বিজ্ঞাপন রণবীরের আসন্ন ‘ধুরন্ধর’ সিনেমার আগে তার স্টারডম ফেরাতে সাহায্য করবে।
বিস্তারিত দেখুন অ্যাটলির নতুন সিনেমাটিক বিজ্ঞাপনে ববি ও রণবীরের অনন্য যুগলবন্দির কাব্যিক খেলা।
মন্তব্য করুন