জুলিয়া জাহান
১৯ অক্টোবর ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাহি ও রাকিবের সম্পর্ক: এখনও ‘ম্যারিড’

এখনও ‘ম্যারিড’

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দ্বিতীয় বিয়ে। দেড়ে বছরের মাথায় অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। এরপর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন যুক্তরাষ্ট্রে, আর রাকিব সরকারের অবস্থানও ছিল রহস্যে ঢাকা। অবশেষে মাহি বললেন, রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলেন, বাস্তবে বিচ্ছেদ হয়নি।

সেই বিচ্ছেদের খবর ছড়ানোর সময়ও রাকিবের প্রশংসা করেছিলেন মাহি। তিনি বলেছিলেন, ‘রাকিব মানুষটা অনেক ভালো, পরোপকারী। কিন্তু আমাদের চিন্তাভাবনা আলাদা।’ তবে এখন মাহির বক্তব্য একেবারে ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি,এখনো নিয়মিত যোগাযোগ হচ্ছে। হঠাৎ পুরোনো একটি ছবি পোস্ট করে দুজনকে একসঙ্গে দেখা গেল কেন?এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় ভুল তথ্য ছড়াচ্ছে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে। তাই বিষয়টি পরিষ্কার করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’— স্বামীর নাম রাকিব সরকার।

ডিভোর্স নিয়ে মাহির পরস্পরবিরোধী বক্তব্যে ভক্ত-অনুরাগীরাও। এক নেটিজেন বলেছেন—মাহি হয়তো যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের কোনো বিশেষ প্রক্রিয়ার কারণে এমন কৌশল নিয়েছেন। উল্লেখ্য, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। জমকালো আয়োজনে সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এরপর ২০২১ সালে রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। তবে ২০২৩ সালের মাঝামাঝি হঠাৎই মাহি বলেন, রাকিবের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি আরও বলেন, আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখেছি কিছুতেই মিল হচ্ছে না, তখন আলাদা থাকার সিদ্ধান্ত নিই। রাকিব ফারিশের বাবা, তাই যোগাযোগ আছে। সে একজন কেয়ারিং বাবা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০