বার্তা বিভাগ
১৯ অক্টোবর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চয়নিকা চৌধুরীর নাটকে দীর্ঘদিন পর অভিনয়ে নওশাবা

দীর্ঘদিন পর আবারও ছোট পর্দায় ফিরলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। চয়নিকা চৌধুরীর পরিচালনায় তিনি অভিনয় করেছেন নতুন নাটক ‘দ্বিতীয় বিয়ের পর’-এ। এতে তাঁর সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আইশা খান।

তবে ঠিক কত বছর পর অভিনয়ে ফিরলেন—সে হিসাব নিজেই জানেন না নওশাবা। শুধু হাসিমুখে বললেন, “অনেক দিন পর।”
তিনি জানান, “চয়নিকা দিদি অনেক আদর করে বললেন, অনেক দিন তুমি কাজ করছ না, আমি চাই এই নাটকটি তুমি করো। গল্পটাও খুব ভালো লেগেছে। মঞ্চে নিয়মিত থাকলেও ক্যামেরার সামনে অনেক দিন পর দাঁড়ানো হলো।”

তবে এটিকে তিনি নিজের ফেরা হিসেবে দেখছেন না। নওশাবার ভাষায়, “আমাকে যদি চরিত্র অনুযায়ী কাজ না দেওয়া হয়, তাহলে আমি নাটকে ফিরব কেন? থিয়েটার করব, ছবি আঁকব, মেয়ের দেখাশোনা করব—কিন্তু অপ্রাণ চরিত্রে কাজ করব না।”

নাটক থেকে দূরে থাকার কারণ প্রসঙ্গে নওশাবা বলেন, “অনেক নির্মাতার চোখে হয়তো আমি তারকা নই, কিন্তু আমি একজন একনিষ্ঠ শিল্পী। ভালো গল্প ও চরিত্র পেলেই আমি অভিনয় করব।”

এদিকে সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘সাত ভাই চম্পা’। সাত বছর আগে এটি টিভিতে প্রচারিত হয়েছিল মেগা সিরিজ হিসেবে। গত বছর মুক্তি পেয়েছিল ওটিটিতে ওয়েব ফিল্ম হিসেবে। এবার সিনেমা রূপে মুক্তি পেয়ে নওশাবা বেশ খুশি। তিনি বলেন, “যথাযথ প্রচার পেলে আরও দর্শক সিনেমাটি দেখতেন।”

এ ছাড়া টালিউডে তাঁর অভিষেক হয়েছে অনীক দত্তের সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’ দিয়ে, যেখানে তাঁর অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খুব শিগগিরই এটি বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০