জুলিয়া জাহান
১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিশা পাটানি-ইমরান জুটি, ফিরছে আওয়ারাপন ২

প্রায় ১৮ বছর পর আবার ফিরছে বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল। নতুন ছবিতে ‘শিবম পণ্ডিত’ চরিত্রে ফিরছেন ইমরান হাশমি। আর এবার তার নায়িকা হচ্ছেন দিশা পাটানি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুকেশ ভাট ও পরিচালক নিতিন কাক্কর।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ প্রথমদিকে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের মনে জায়গা করে নেয়। গ্যাংস্টার পটভূমিতে নির্মিত সেই ট্র্যাজিক লাভস্টোরি আজও ভক্তদের কাছে কাল্ট সিনেমা হিসেবে বিবেচিত। আর সেই জনপ্রিয়তার জোড়েই আসছে ‘আওয়ারাপন ২’।

প্রথম ছবির পরিচালক মোহিত সুরির বদলে এবার দায়িত্ব নিচ্ছেন নিতিন কাক্কর। যদিও দিশার চরিত্র নিয়ে নির্মাতারা আপাতত মুখে কুলুপ এঁটেছেন, তবে জানা গেছে সিক্যুয়েলে থাকবে আরও তীব্র প্রেম, আরও আবেগ আর গ্যাংস্টার দুনিয়ার অন্ধকার গল্প।

ছবিটির অন্যতম আকর্ষণ হবে এর সঙ্গীত। নতুন রোমান্টিক গানের পাশাপাশি প্রথম ছবির কিছু কালজয়ী সুরও ফিরে আসতে পারে। বর্তমানে সুরের কাজ চলছে জোরেশোরে।

আগামী সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে ২০২৬ সালের মাঝামাঝি মুক্তি পাবে ‘আওয়ারাপন ২’। এখনও কয়েকজন সহশিল্পী নির্বাচনের কাজ চলছে, ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় চমক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০