জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্যাংক লোকসানে থাকলে বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর

কোনো ব্যাংক লোকসানে থাকলে সেই ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, যদি কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে যায় এবং প্রভিশন ঘাটতি থাকে, তাহলে তারা ডিভিডেন্ড বা বোনাস দিতে পারবে না। এ ছাড়া, তিন মাসের ঋণ অনাদায়ী থাকলে সেটিকে নন-পারফর্মিং লোন (এনপিএল) হিসেবে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ করছি। গত কয়েক বছরে অর্থ ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। সেখান থেকে ফেরাতে আমরা চেষ্টা করছি এবং আংশিক সফলতাও এসেছে।

হুন্ডির মাধ্যমে প্রবাসী আয়ের লিকেজ প্রসঙ্গে গভর্নর বলেন, আগে হুন্ডির মাধ্যমে প্রায় ৩০ শতাংশ প্রবাসী আয়ের লিকেজ হতো। এখন তা অনেক কমে এসেছে। তিনি জানান, আমদানি পরিমাণে খুব একটা পরিবর্তন না হলেও মূল্য কমে এসেছে। মূল্য বাড়িয়ে যারা অর্থ পাচার করত, এখন তারা দেশে নেই। ফলে ব্যয়ও কমেছে। আগে যেভাবে অর্থ পাচার হতো, এখন সেভাবে আর হয় না। এর পেছনে কাজ করছে সুশাসন। যার ফলে রিজার্ভও বেড়েছে।

ডলার বাজার নিয়ে গভর্নর বলেন, গত এক মাসে বাজার থেকে এক বিলিয়ন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কিনেছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু এতে ডলারের দাম বাড়েনি। তিনি আরও বলেন, ডলার সংকট না থাকলেও টাকার সংকট রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি, আরও করতে হবে। এটা একদিনে সম্ভব নয়, সময় লাগবে। আগস্টে চালের দাম বেড়ে যাওয়ায় কিছুটা মূল্যস্ফীতি বেড়েছে। তবে আমাদের লক্ষ্য, মূল্যস্ফীতিকে ৫ শতাংশের নিচে নামিয়ে আনা।

খেলাপি ঋণ প্রসঙ্গে গভর্নর বলেন, জুনের খেলাপি ঋণের রিপোর্টে ৩০ শতাংশ পর্যন্ত খেলাপির আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে রোববার থেকে সরকারের সঙ্গে পাঁচটি ব্যাংক একীভূত করার বিষয়ে আলোচনা শুরু হবে। আশা করছি, এক-দুই বছরের মধ্যে এসব ব্যাংক ভালো করবে। এটি কর্মকর্তাদের পাশাপাশি আমানতকারীদের জন্যও ভালো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০