জুলিয়া জাহান
৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিএসএমসির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর অনুমোদন বাতিল করেছে ওয়াশিংটন, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি অবাধে যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত প্রযুক্তি পাঠাতে পারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি জানিয়েছে, এই পদক্ষেপ তাদের চীনের উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে, যদিও সেখানে মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন হয়। গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এর ফলে চীনে তাদের কারখানায় মার্কিন পণ্য সরবরাহ আরো কঠিন হয়ে পড়েছে।

টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চীনে তাদের কারখানার কার্যক্রম অব্যাহত রাখায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ চীনে টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি বাতিল করা হবে। তবে কত দ্রুত নতুন লাইসেন্স অনুমোদিত হতে পারে, তা এখনো পরিষ্কার নয়। ফলে সরবরাহ প্রক্রিয়ায় গতি কমে যেতে পারে।

টিএসএমসি বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা এনভিডিয়াসহ বিভিন্ন বৈশ্বিক প্রযুক্তি সংস্থার জন্য চিপ তৈরি করে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি প্রযুক্তি রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ হিসেবে। যদিও প্রাথমিকভাবে কিছু বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০