
রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচার এবং জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা সড়ক অবরোধ করে।
বিক্ষোভ চলাকালে সড়কে টায়ারে আগুন জ্বালানো হয়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার এখনও বিচার না হওয়ায় তাদের ক্ষোভ তীব্রতর হয়েছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিও উত্থাপন করেন।
এসময় পুলিশের উপস্থিতি থাকলেও উত্তেজনাকর পরিস্থিতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
মন্তব্য করুন