জুলিয়া জাহান
২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

কমলগঞ্জে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের হতদরিদ্র শব্দকর পাড়ায় ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক মোঃ আব্দুস সালাম, চিকিৎসক সুদ্বীপ মল্লিক ও চিকিৎসক রায়হান মুজিব। এ সময় প্রায় ৩০০ জনেরও বেশি অসহায় মানুষের মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার শুকরানা মান্না।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সুহেল আহমদ, ইনসাফ সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জের সদস্য সচিব নাজমুল ইসলাম মুকুল, সদস্য ইয়াছিন মিয়া এবং পতনউষার আলোর পথ ইসলামী ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এহিয়া আহমদ রাফি প্রমুখ।

ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও চিকিৎসক মোঃ আব্দুস সালাম বলেন, “কোভিড-১৯ মহামারি, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করা আমাদের নেশার মতো হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০